নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৮ পিএম, ২০২৬-০৫-০৯
রাঙামাটির রাজস্থলীতে চাঁদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন শ্রমিক আহত হয়েছে। তাদের কে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার ( ৯ মে ) সকাল ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা না ঘটেলও চাঁদের গাড়ীটি উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীর উচিমং মারমা, আবু তালেব জানান, রাজস্থলী থেকে ছেড়ে আসা ইটের খোয়া বোঝাই চাঁদের গাড়ী টি উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গামাড়ী বাগানের পাহাড়ের উপর উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচে উল্টে যায়।
এই ঘটনায় গাড়ীতে থাকা ড্রাইভার সহ ৬জন আহত হয়।আহতরা হলেন, শৈহ্লাসাই মারমা (১৬) পিতা মংনি মারমা, গ্রাম গাইন্দ্যা শিশু সদন, বোসিওয়ং মারমা (১৭) পিতা হ্লাচিংমং মারমা, গ্রাম গাইন্দ্যা শিশু সদন, মংচসিং মারমা (১২) পিতা, থুইচিং মারমা, গ্রাম গাইন্দ্যা শিশু সদন, কৃঞ্চ কুমার (১৪) পিতা বিরকখোয়া, গাইন্দ্যা শিশু সদন, সাকিব তঞ্চঙ্গ্যা পিতা পুলসিং তঞ্চঙ্গ্যা গ্রাম গাইন্দ্যা শিশু সদন, নুখ্যাইমং মারমা (১৫) পিতা হ্লাসিংমং মারমা সকলের ঠিকানা একই, এলাকা স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে প্রেরণ করে।
রাজস্থলী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বুলবুল আহমেদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ৬ জনকে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশংকা জনক। ৬ জনকে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ( ওসি) খালেদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনেছি, তবে কেউ অভিযোগ করেনি। চাঁদের গাড়ীটি উদ্ধার করে থানা নিয়ে আনা হবে।এর পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited